মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কের ভূষিরবন্দর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শ্রী সুনীল কুমার সাহা গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
জানা গছে গতকাল ৬ই জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে মহাসড়কে ওঠার সময় নীলফামারী থেকে দিনাজপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ইউপি চেয়ারম্যান গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন অপর মোটরসাইকেলের চালক আক্তারুজ্জামান (২৪) কে মোটরসাইকেলসহ ওই ইউনিয়ন পরিষদের ভিতরে আটক করে রাখে। আটক আক্তারুজ্জামান নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার আবুল কালামের ছেলে। পরে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুর ইসলাম জানান, বর্তমানে চেয়ারম্যান সুনীল কুমার সাহার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
