কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনের এমপি নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন। এই আ.লীগ নেতা উপজেলার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় উঠান বৈঠক, মতবিনিমিয় সভা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । এমপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসাবে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। রহিমুজ্জামান জানান, ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি।।
আজ বুধবার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারে গনসংযোগ করেছি। কুড়িগ্রাম-৪ আসন থেকে নৌকা প্রতিক পেলে জয়ী হবো।
এসময় সময় উপস্থিত ছিলেন, রমনা মডেল ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আজগার আলী সরকার, সাধারন সম্পাদক লাল মিয়া সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন