নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরী পৌরসভার আশার মোড় নামক স্থান থেকে নাগেশ্বরী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় অভিযান চালিয়ে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: ওসমানগণী(৪৫) কে ২০২ বোতল ভারতীয় ফেন্সীডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ভ্যানগাড়ী জব্দসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর গ্রেফতারকৃত মাদক ব্ঢ়বসায়ীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
