দেবীগঞ্জ (পঞ্চগড়)প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগীদের অবদান এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, উপজেলা জামায়াতের উপদেষ্টা আবুল বাশার বসুনিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং সুধীজন।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ কর্মসূচির আয়োজন করা

