ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ কবীর । এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন, এবং ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মিনহাজুল ইসলাম।
২১শে অক্টোবর শনিবার সকালে ঝালকাঠি সুগন্ধা নদীতে বিভিন্ন স্থানে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সাড়ে ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ মাছগুলো ঝালকাঠিতে দুটি এতিমখানায় বিতরণ করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোঃ কবীর।

এ বিষয়ে ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন আজকে জব্দকৃত জালের মূল্য ৪ লক্ষ টাকা। মা ইলিশ রক্ষায় আমরা ঝালকাঠি জেলায় দিন রাত ২৪ ঘন্টা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি।
আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *