ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের ভি,আই,পি, রোড সংলগ্ন রাস্তার পূর্ব পার্শ্বে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৫ ঘটিকার সময় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনা পরে ঝালকাঠি দমকল বাহিনীর সহয়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মদিনা ক্লিনার্স এ্যান্ড লন্ড্রী পুড়িয়ে ছাই হয়ে যায়।
এদিকে স্থানিয় একশ্রেনী সাক্ষ্য দিচ্ছে আগুন সর্ট সার্কিটে লেগেছে। আবার এলাকার অনেকেই বলছে না এটা পরিকল্পিত ভাবে আগুন দেওয়া হয়েছে।
কারন হিসেবে স্থানিয়রা, আল-মদিনা ক্লিনার্স এ্যান্ড লন্ড্রী লেখাটির উপর প্যাক কাদাঁ ছুড়ে মারা, প্রায়ই দোকানের সামনে মানুষের বৃষ্টা বা মল ফেলা এর কারন হতে পারে বলে তাদের ধারনা।
সারেজমিনে দেখা গেছে, আগুন ধরানোর জন্যে এক ধরনের পোটলা জাতীয় বস্তুর মেঝেতে পরে থাকা আর দূর-বিত্তদের আগুন দেয়া তার সাক্ষ্য দিচ্ছে। এবং দোকানের ভিতরে জ্বালানী তেলের গন্ধ পাওয়া গেছে। অন্যদিকে পুড়ে যাওয়া লন্ড্রীর দোকান সংলগ্ন আর একটি লন্ড্রীর দোকানের দৃশ্য প্রতিয়মান কিন্তু সেই দোকানের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। সকালে খবর পেয়ে ওয়ার্ড কাইন্সিলর হাফিজ আল মাহামুদ এবং পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।
দোকানের মালিক মোঃরবিউল ইসলাম জানান, আমার দোকানে আগুন দেওয়া হয়েছে। নাম জানতে চাইলে তিনি বলেন কাউকে আমি দেখেনি আমার ব্যাবসা ভালো চলে তাই পূর্বপরিকল্পিত ভাবে আগুন দেওয়া হয়েছে আরো বলেন আমার প্রায় আট লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন