ঝালকাঠি প্রতিনিধি
:ঝালকাঠির রাজাপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। বুধবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা পরিষদ চত্বর মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন এ মেলার উদ্বোধন করেন। ইউএনও মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি বিএইচ হারুন ভার্চুয়াল মাধ্যমে তার বক্তব্যে শস্যের বহুমুখিকরণ বিষয়ের গুরুত্ব দেন। তিনি বলেন ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, কেবল ধান চাষ করলেই হবে না সেই সাথে দরকার শস্যের বহুমুখীকরণ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে চাষিরা কৃষিতে ঝাঁপিয়ে পড়েছিল। সে দেশ আজ শুধু দানাশস্যে স্বয়ংসম্পূর্ণ নয়। হয়েছে খাদ্যউদ্বৃত্তের দেশে পরিণত। পাশাপাশি কমেছে আমদানি নির্ভরতা।
উপ-সহকারী কৃষি অফিসার আশিষ চৌধুরীর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আ: ছালাম, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়নের কৃষকগণ। এ মেলায় ১১ টি ষ্টল করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা চলবে আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত।সংশ্লিষ্টরা জানান, রাজাপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু হওয়ায় স্থানীয় কৃষকেরা কৃষির প্রযুক্তি সম্পর্কে বিস্তার ধারণা নিতে পারবেন। মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তির সাথে পরিচয় হওয়া এসবের প্রতি আগ্রহও তৈরি হবে কৃষকদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন