আল মোজাহিদ বাবু,, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট (এসডিএফ) এনজিও পার্টনারশিপ সেন্টার (এনজেসিসিএস নতুন ভবন) উদ্বোধন হয়েছে।
বুধবার দুপুরে সদর ইউনিয়নে সূর্যনগর এলাকায় ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল (এসডিএফ)এর আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম ইসলাম।
বকশীগঞ্জ নতুন জীবন কমিউনিটি সোসাইটি উপজেলা ব্যবস্থপনা কমিটির সভাপতি আনিছা বেগম এর সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন( এসডিএফ) এর জেলা কর্মকর্তা ইয়াকুব আলী, জেলা কর্মকর্তা শামছুর আলম,জেলা কর্মকর্তা বেলায়েত হোসেন, বকশীগঞ্জ উপজেলা ব্যবস্থপনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগম, এনজেডিসিএস সভাপতি মোছাঃ সারমিন জাহান শিলি, এনজেডিসিএস এর সেক্রেটারী সুরাইয়া বেগম, এসময় আরো বক্তব্য রাখেন এসডিএফ গ্রাম ভিত্তিক ক্লাষ্টার নেতারা।
উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন এনজেসিসিএস এর ৪নং ক্লাস্টার এর সেক্রেটারি সুবর্না জাহান জোনাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *