নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার ঠাকুরগাঁও জেলা শাখা এনসিটিএফ এর আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় জেলার সভাপতি রুদ্র মহন্ত’র সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাদ শাহামাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ, বিশেষ অতিথি ডা. মোঃ ইফতেখায়েরুল ইসলাম,
এমওসিএস মোঃ আব্দুল হান্নান, সিএমআইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রীতি গাঙ্গুলী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মাসুদ আহমেদ সুবন্ন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক এনসিটিএফ সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
