নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড বিষয়ে গত সেপ্টেম্বর মাসের উল্লেখ্যযোগ্য অর্জনসমুহ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

প্রতিবেদনে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ১৯১টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৯৯২ টি মামলা দায়ের করা ছাড়াও ৪০ লাখ ৩৬ হাজার টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। ২৭ জন ভিকটিম ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ১১৫৯ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৯৭জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়।
৩২টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ২৩০টি উঠান বৈঠক, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ১ হাজার ৮৫২টি এবং দিবা ও রাত্রি টহল ৯৮২টি। ১ হাজার ৩৮৭ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ৬২ টি চাকুরী ভেরিফিকেশন ও ২১৪ টি পুলিশ কিয়ারেন্স প্রদান করা হয়।
এছাড়াও ২২ টি আলামত নিস্পত্তি, ১৭৬টি এনইআর, ২০টি পিএন্ডএ ও ২টি ঠাকুরগাঁও জেলা অনুষ্ঠিত হয়। ১৮১টি মামলায় ২৩২জন আসামী আটক ও ১০৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ৮৭৪ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট,১০কেজি ২৬৭ গ্রাম গাঁজা এবং ৫৩৬ বোতল ফেনসিডিল, হেরোইন ২.৫২ গ্রাম ও ৩৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যোগাদানের পর ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ড ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে।
এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঠাকুরগাঁও জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে মাদক ও অপরাধ মুক্ত হবে বলে প্রত্যাশা করেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *