নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিমের বাজারে মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মোঃ শেখ সাদী, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ইজহার আহমেদ খান,জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মোঃ সাখাওয়াত হোসেন,জেলা মার্কেটিং অফিসার, সদর থানার পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালিবাড়ী বাজারের খুচরা বিক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টাস্কফোর্সের অধীনে ডিম বিক্রেতা জমজম ডিমের আড়ত ও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ এগ লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে জিজ্ঞাসাবাদ করলে নির্ধারিত মূল্যে ডিম বিক্রয় না করার ব্যাপারে ডিম বিক্রেতারা নর্থ এগ লিমিটেড কোম্পানি ঢাকাস্থ তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি কর্তৃক সারাদেশে অতিরিক্ত মূল্য নির্ধারণকারী একটি সিন্ডিকেটের কথা বলেন।
পাশাপাশি সিন্ডিকেটের সাথে কাজী ফার্মস, টাংগাইলের কিছু এগ কোম্পানি, রংপুরের ভিআইপি ডিম কোম্পানির শাহাদাৎ, বেনজির আহমেদের ঠাকুরগাঁওয়ের নর্থ এগ লিমিটেড কোম্পানি জড়িত বলে জানান ডিম ব্যবসায়ীরা।

সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দাম উৎপাদক পর্যায়ে ডিম প্রতি ১০.৫৮ টাকা এবং পাইকারি পর্যায়ে ২০ পয়সা লাভে ১০.৭৮ টাকায় বিক্রয় করার কথা থাকলেও সংশ্লিষ্ট কোম্পানি কিংবা পাইকারী আড়তদারগণ কোন প্রকার চালান, ভাউচার বা অন্য কোনো প্রমাণ না রেখে গোপনে বেশি দামে বাজারে ডিমের দাম নির্ধারণ করছেন।
দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত রেটের অধিক দামে ডিম বিক্রয় এবং ভাউচার প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী জমজম ডিম আড়ত কে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার)টাকা এবং নর্থ এগ লিমি: কোম্পানিকে ১,০০,০০০/( এক লক্ষ) টাকা সর্বমোট ১,৫০,০০০/- এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খাইরুল ইসলাম জানান যে আজকের ভোক্তা পর্যায়ে ডিমের হালি প্রতি দাম ৫৬ থেকে ৬০ টাকা বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এবং আগামীকাল থেকে অনধিক ৪৫ টাকা রেটে নেমে আসবে বলে তিনি আশা করেন। দ্রব্যমূল্য সহনশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন