নুরে আলম শাহ: ঠাকুরগাঁও প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা(অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূঁইয়া ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিঠুন সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান বাবু,
জেলা ফুটবল টুর্নামেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, জেলা ক্রীড়া অফিসার গৌতম সরকার প্রমুখ।
উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট ম্যাচে অংশগ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা টীম( বালিকা )ও রানীশংকৈল রাঙাটুঙি টীম( বালিকা)।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতাউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলীসহ ফুটবল প্রেমী সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সকলের সুপরিচিত মুখ সুজন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন