এম.এম.এ.জিন্নাহ্ রানা দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি ঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকালের দিকে দেবীগঞ্জ বিজয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, দেবীগঞ্জ ও দেবীগঞ্জ পৌর শাখার যৌথ উদ্যোগে সংশ্লিষ্ট সংগঠনের উপজেলা আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান রাজু এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আইয়ুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আনারুল ইসলাম,সদস্য সচিব মোঃ আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সুমন প্রমুখ।
