নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার আলিম মাদরাসা কর্তৃপক্ষের অবহেলার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পরছেনা সুজন, এরই প্রতিবাদে এলাকাবাসীরা বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় উক্ত মাদরাসা চত্তরের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রাঙ্গালীরবস গ্রামের দিনমজুর আজগার আলীর ছেলে সুজন মিয়া ২০১৯ সালে উক্ত মাদ্রাসা থেকে মানবিক বিভাগে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৩.৭৬ পেয়ে উত্তীর্ন হয় । পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে আলিম শ্রেনিতে ভর্তি হয়। ২০২১ সালে তার আলিম পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিলো। কিন্তু সরকারী সিদ্ধান্ত মোতাবেক আলিম পরীক্ষার এ্যাসাইনমেন্ট নিতে গিয়ে জানতে পারে তার রেজিষ্ট্রেশন করা হয় নি। ফলে এবার আলিম পরীক্ষায় অংশগ্রহন করতে পাচ্ছে না মেধাবী শিক্ষার্থী সুজন।
এই খবরটি অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়, এবং এরই প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন, রতনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক, শিক্ষার্থী মাগফিরুল ইসলাম মিজু,সমাজ সেবক সিরাজুল ইসলাম, মাইদুল ইসলাম, কামরুল ইসলাম সহ অভিভাবকবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন শিক্ষার্থীর জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলা মেনে নেয়া যায়না। অধ্যক্ষ বছরের পর বছর ধরে মাদরাসায় অনুপস্থিত থেকে সরকারী বিল বেতন আত্মসাত করছে। সুজনই নয় অনেক শিক্ষার্থীর অনেক রকম অভিযোগ রয়েছে মাদ্রাসা কতৃপক্ষের বিরুদ্ধে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
