নাগেশ্বরীতে জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিলনাগেশ্বরীতে জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিল

নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি:-

কুড়িগ্রামের জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় জাতীয় নাগরীক পার্টির (এনসিপি) আয়োজনে শুক্রবার জুমার নামাজ শেষে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার খামার গ্রামের রাব্বানীর কবর স্থানে এ জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় নাগরীক পার্টির (এনসিপি)ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহাফুজার রহমান কিরন,নাগেশ্বরী উপজেলা আহ্বায়কে আলমগীর হোসেন ও কচাকাটা থানা আহ্বায়ক রাশেদ আল হাসান মানিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিল শেষে শহীদ গোলাম রাব্বানীর পরিবারের সাথে মতবিনময় করেন তারা।

উল্লেখ্য শহীদ গোলাম রাব্বানী কেদার ইউনিয়নের খামার দাখীল মাদ্রাসার ছাত্র ছিলেন। ১৯ জুলাই ঢাকার বনশ্রীতে পুলিশের গুলিতে আহত হয়। পরে ২০ জুলাই চিকিৎসা অবস্থায় তার মৃত হয়।ওই বছর রাব্বানী দাখিল পরীক্ষার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *