কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা বাড়ীতে বেড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী। বুধবার ভোরে নানা বাড়ীর সামনে একটি ফঁাকা জায়গা থেকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর বোর্ডের বাজার এলাকায়।
ধর্ষনের শিকার কিশোরীর নানা আব্দুল জব্বার জানান, পার্শ্ববর্তী উপজেলা ভুরুঙ্গামারীর গছিডাঙ্গা ডিপের হাট থেকে তার নাতনী ওই কিশোরী (১৬) মঙ্গলবার (১৭ আগষ্ট) তার বাড়ী রতনপুর বোর্ডের বাজার এলাকায় বেড়াতে আসে। মঙ্গলবার  রাতের খাওয়া শেষে সে তাদের সাথে ঘুমায়।  রাত ২ টার দিকে তারা টের পেয়ে দেখেন সে বিছানায় নেই। তারপর তারা খুজতে বের হন। এক পর্যায়ে বুধবার ভোরে বাড়ীর সামনে পুকুরের ধারে একটি ফঁাকা জায়গায় তাকে খুজে পায় তারা। সে সেখানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। শুশ্রুসায় জ্ঞান ফিরে কিশোরী জানায় রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গাছীরখামার এলাকার আব্দুস ছালামের ছেলে আল-আমীন (২৭) তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে গেছে। পরে পরিবারের লোকজন সকালে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অতিরিক্ত রক্তক্ষরনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে কিশোরী।
তবে ওই কিশোরীর সাথে অভিযুক্ত আল-আমীনের  পূর্ব পরিচিত  ছিলো বলে জানিয়েছেন কিশোরীর পরিবার।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান   জানান, বুধবার বিকাল পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ধর্ষণের শিকার কিশোরী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে। সে এখন সুস্থ্য আছে। তিনি আরোও জানান,  লিখিত অভিযোগ পেলে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন