CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

অনলাইন নিউজ পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদ সম্পর্কে আমার বক্তব্য নিম্নরূপ:
উপজেলা পরিষদের কয়েকটি গাছ বিধি মোতাবেক নিলাম ডাক হয়। সে নিলামে একজন সাংবাদিক অংশ গ্রহন করে গাছগুলো ক্রয় করে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া ভূরুঙ্গামারী হাটবাজারটিও বিধি মোতাবেক ইজারা আহবান করলে নাগেশ্বরীর জনৈক ব্যবসায়ী (১৪৩০-৩১ বঙ্গাব্দ) ইজারা পায়। এখানে আমার প্রভাব বিস্তারের ঘটনা সম্পুর্ন ভিত্তিহীন ও মিথ্যা। এছাড়া রাজনৈতিক দলের নেতার প্রভাব,থানায় প্রভাব খাটানো এবং গরু পাচার সিন্ডিকেটের নিকট চাঁদা আদায়ের অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কে বা কারা মিথ্যা তথ্য সরবরাহ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়েছে।আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আমাদের পেশার ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকার অনুরোধ করছি
প্রতিবাদকারী
আনোয়ারুল হক (সাংবাদিক)
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *