ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দারিদ্র দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহবানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র এসডিজি অগ্রগতি পুরস্কার ও ‘ক্রাউন জুয়েল’ বা মুকুটমণি সম্মানে ভূষিত করায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগের তৃণমূল কর্মীদের নিয়ে মতবিনিময় ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে খাদ্যগুদাম চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তৃণমূল পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন। মত বিনিময় শেষে একটি আনন্দ মিছিল বের করে ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *