ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলা (২৭)কে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের স্বামী পরিত্যক্ত কন্যা।তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ফুলবাড়ী থেকে ঢাকায় গিয়ে স্বামী পরিত্যক্তা থেকে নিজেকে কুমারী সেজে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ বাগিয়ে নিয়ে দোলনা আক্তার থেকে হয়ে যান নুশরাত জাহান দোলনা।কয়েক বছরেই বিভিন্নজনের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দামী গাড়ী বাড়ীর মালিক হয়েই বিরোধী দলের লোকজনকে বিভিন্নভাবে হয়রানী করায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশের পর টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিককে হুমকি দেয়ায় ভুরুঙ্গামারী থানায় তার বিরুদ্ধে একটি জিডি করা হয়। অনতি বিলম্বে দোলনা আক্তারের গ্রেপ্তারের দাবীতে সারা দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করা হয়। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
