বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নবনিযুক্ত এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক রতন আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বনপাড়াস্থ ভূত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব।
অনুষ্ঠানে অত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পি কে এম আব্দুল বারী, সহ-সভাপতি কবিরত্ন আব্দুল আলিম, আবু সাঈদ, মনোয়ার হোসেন মেমন, বড়াইগ্রাম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, ইউনিটি প্রেসক্লাব এর সভাপতি মাহবুব হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন ও শাহাবুদ্দিন শিহাব, কোষাধক্ষ্য কায়েস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও এশিয়ান টিভির লালপুর প্রতিনিধি ওমর ফারুক, গ্লোবাল টিভির বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি আবু মুসা, দৈনিক খোলা কাগজ এর উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান সহ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এশিয়ান টেলিভিশনের মানব সম্পদ বিভাগ থেকে নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দিয়ে রতন আলীকে বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও রতন আলী আমার সময় পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন