তালুকদার মোঃ মাস্উদ বরগুনা জেলা সংবাদ দাতা
বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শূন্য পদে দ্রুত লোক নিয়োগের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। দীর্ঘদিন থেকেই জনবল সংকটে বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনবল শূন্য, চলছে ধার দেনা করা প্রশিক্ষক দিয়ে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছে চাহিদা দিয়েই যাচ্ছি।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি) পুলিশ লাইন বরগুনা জেলা প্রেসক্লাবের একটি টিম সরেজমিনে গিয়ে জানাযায় ছয়টি ট্রেডে প্রশিক্ষণ কেন্দ্রটিতে ৪৩ জন জনবল থাকার কথা থাকলেও ৪৩ টি পদই শুন্য।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরিশাল টিটিসি থেকে সংযুক্তিতে কর্মরত, কম্পিউটার গার্মেন্টস, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, সিভিল কনস্ট্রাকশন, ইন্সপেক্টর পদে দক্ষতা উন্নয়ন তহবিলের অধীনে ৫জন প্রাক্তন খন্ডকালীন অতিথি প্রশিক্ষক দিয়ে চালানো হচ্ছে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষন।
গার্মেন্টস প্রশিক্ষক রাজু বলেন ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্ন কর্মী না থাকায় কেন্দ্রটি নিরাপত্তাহীনতা ও পরিছন্নতা রাস পাচ্ছে।
এ বিষয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ বলেন আমি আসারপর থেকেই এ পদ গুলো শূন্য রয়েছে, প্রতি মাসেই আমি চাহিদা দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না । দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে বিষয়ে চেষ্টা করছি। নিরাপত্তা কর্মী না থাকায় অনেক সমস্যা হচ্ছে, বাউন্ডালি ওলের উপরে নেই তারকাটার বেড়া, যে কোনো সময় ওয়াল টপকিয়ে ঢুকে ক্ষতি করতে পারে আসাদু লোকজন।
এ বিষয় বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য শুন্য পদের বিষয় আমি পদক্ষেপ নিব এবং দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পত্র দিয়ে যোগাযোগ করব।
