বরগুনা জেলা সংবাদদাতাঃ
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ৭১ টিভির বরগুনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন টিটু ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বরগুনা সাংবাদিক ইউনিয়নের হলরুমে দিনভর বার্ষিক সাধারন সভায় সকল সদস্যদের সিদ্ধান্তে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি আবু নাসের সিদ্দিক কিবরিয়া (দৈনিক নয়া দিগন্ত), গোলাম হায়দার স্বপন (দৈনিক জনতা) ও এম রহমান (দৈনিক মানবজমিন), যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রতন (দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন (মাই টিভি),অর্থ সম্পাদক মিরাজ খান (দৈনিক স্বদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক জুলহাস মিয়া (বিজয় টিভি),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান নাইম (ঢাকা পোস্ট), জনকল্যাণ ও তথ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ইরান (দৈনিক যুগান্তর বেতাগী প্রতিনিধি),দপ্তর সম্পাদক মোঃ সোহরাব হোসেন (চ্যানেল এস)।
কার্যকরী নির্বাহী সদস্য মোঃ রফিক (প্রথম আলো), তালুকদার মোঃ মাসুদ (ভোরের ডাক),খায়রুল ইসলাম আকাশ (দেশ রুপান্তর), সাইফুল ইসলাম রাফিন (আজকের বরিশাল), মেহেদী হাসান (বার্তা বাজার), মশিউর রহমান রাসেল (যায়যায়দিন), আসাদুজ্জামান অন্তু ( মাইটিভি), রাসেল হোসেন (সিটি নিউজ)।
সাধারণ সদস্যদের কন্ঠ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ বছরের জন্য তারা সাংবাদিক দের অধিকার রক্ষায় কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *