কুড়িগ্রাম প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি আংশিক ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এস এম জিলানী ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক রাজিব আহসান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গত ২২ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি আংশিক ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত আহবায়ক আংশিক কমিটিতে আহবায়ক পদে আরমান হোসেন, সদস্য সচিব পদে ইদ্রিস আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আরিফ হোসেন কাজল এর নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি আংশিক ঘোষণা করায় বিএনপি ও তার সহযোগী অন্যান্য সকল সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
