লালমনিরহাট প্রতিনিধি
ভারী বর্ষণ ও উজানের ঢলে ফের বাড়ছে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশঙ্কf,, যেকোনো মুহূর্তে এই পানি আরো বেড়ে নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি করতে পারে। এতে ফের বন্যার আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের।
রোববার (১৩জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরআগে বিকাল ৩টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে ও দুপুর ১২টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। পানি আরে বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন পাউবো। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পানি বাড়ায় ভারতের তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি ইউনিয়ন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন ও সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী চরে বাদামক্ষেত, ধানের বীজ তলা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে।
তিস্তাপাড়ের কৃষক হাছান আলী বলেন, তিস্তার পানি বিপদসীমা ওপর, পানি ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমন ধানের বীজতলার চারা গুলোর অনেক ক্ষয়ক্ষতি হবে।
তিস্তার ডালিয়া পয়েন্টে পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৬টা থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি বৃদ্ধি পাচ্ছে, তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

