ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আধারে পাওয়ার টিলার দিয়ে ধানক্ষেত নষ্ট ও পরিবারের সদস্যদের অবরুদ্ধ ও প্রান নাশের হুমকি প্রদর্শন করায় ভুরুঙ্গামারী থানায় দুটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দুটি পরিবার। ধান ক্ষেতে রোপনকৃত ধানের চারা নষ্ট ও হুমকি প্রদর্শণ করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে উক্ত গ্রামের মৃত জাবেদ আলী মন্ডলের পুত্র আব্দুল মজিদ ও তার ওয়ারিশদের পৈত্রিক জমি একই গ্রামের আব্দুল আজিজ ও বাদশাহ মিয়া গত ১৭ জানুয়ারী ২০১৬ ইং উক্ত মৌজার ১১৮১ নং খাতিয়ানভুক্ত ৩৩৭২ দাগে মোট ৪০ শতাংশ জমি ক্রয় করে । জমি ক্রয়ের পর থেকে আব্দুল আজিজের পুত্র লিটন মিয়া ২০ শতাংশ ও বাদশাহ মিয়া ২০ শতাংশ জমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছে। জমি ভোগ দখল করা অবস্থায় উক্ত গ্রামের আব্দুল আজিজের পুত্র মোঃ জাহিদুল ইসলাম,মৃত জাবেদ আলী মন্ডলের পুত্র আব্দুল আজিজ(৬০),মতিয়ার রহমান(৪০) সহ আরও অনেকে উক্ত জমি তাদের দাবী করে বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি প্রদর্শন করাসহ জমি জবর দখলের পায়তারা চালায়। এ বিষয়ে কয়েকদফা সালিশ বিচারে তারা কোনদিন জমি দাবী করবে না মর্মে ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে গত ৫ মে/২০২৬ ইং তারিখে স্বাক্ষর করে। এদিকে দখলদার আব্দুল আজিজের পুত্র মোঃ লিটন মিয়া ঐ জমিতে গত ১২ জুলাই রোপা আমনের চারা রোপন করলে এলাকার কুচক্রী মহলের মদদে উক্ত জমি দখলের উদ্দেশ্যে জাহিদুল,আজিজ ও মতিয়ার গং ১৩ জুলাই রাতের আধারে পাওয়ার টিলার দিয়ে জমির রোপনকৃত ধান ক্ষেতে অনধিকার প্রবেশ করে পাওয়ার টিলার দিয়ে রোপনকৃত ধানক্ষেতে হালচাষ ও মই চালিয়ে সম্পুর্ণ ফসল নষ্ট করে দেয়। এতে লিটন মিয়ার প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী করেন। তিনি আরও অভিযোগ করেন সকালে বিষয়টি জানার পর পরিবারের লোকজনসহ জমিতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমিতে গেলে খুনসহ জখম করার হুমকি প্রদর্শন করে। এসময় স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক,করিম,হাবিল উদ্দিন রুবেল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন বলে জানান। শুধু তাই নয় লিটন মিয়ার জমিতে অনধিকার প্রবেশ করে ফসল নষ্ট করার পুর্বে ঐ জমি বিক্রেতা আব্দুল মজিদের বাড়ির প্রধান গেটের বাইরে শিকল লাগিয়ে দেয় অভিযুক্তরা যাতে তারা বের হয়ে প্রতিরোধ করতে না পারে। সকালে আব্দুল মজিদ ঘটনা জানার পর বাইরে বের হওয়ার সময় গেট খুলতে না পারলে তার প্রতিবেশীদের ডাক দিলে তারা এসে খুলে তাকে মুক্ত করেন। আব্দুল মজিদের দাবী ঐ জমি তিনি ও তার অন্যান্য ওয়ারিশরা বিক্রি করার পর থেকে তার দুই ভাই ও ভাতিজা তাকে এবং তার পরিবারের সদস্যদের খুন,গুম এবং বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অব্যাহত হুমকি দিয়ে আসছে এবং রাতে তাকে এভাবে অবরুদ্ধ করায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
স্থানীয়রা জানান,জমির দখল পরিবর্তনের চেষ্টা এবং বিরোধকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রæত প্রশাসিনক ব্যবস্থা গ্রহন না করলে এলাকায় যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষসহ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন তারা।
ভুক্তভোগী লিটন মিয়া ও আব্দুল মজিদ মিয়া জানান,থানায় দায়েরকৃত অভিযোগের সুষ্ঠ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজিম উদ্দিন জানান,এ ঘটনায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ভূরুঙ্গামারীতে রাতের আধারে পাওয়ার টিলার দিয়ে ধানক্ষেত নষ্ট ও পরিবার অবরুদ্ধ করায় থানায় দুটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। এলাকায় চরম উত্তেজনা। যেকোন মুহুর্তে সংঘষের আশংকা করছে এলাকাবাসী। 