ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির(বিসিডিএস) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার উপজেলার জামতলা মোড়ে উপজেলা ক্যানটিনে সমিতির সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির অন্যতম সদস্য প্রভাষক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় ফার্মেসি মালিক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: মোঃ নজরুল ইসলাম(এসএস ড্রাগস হাউস) ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (মেসার্স সেবা ফার্মেসী),কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহঃ সভাপতি মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু(রানা মেডিক্যাল স্টোর),সহঃ সভাপতি শ্রী নকুল চন্দ্র রায়(রায় ফার্মেসী),মোঃ শাহজাহান আলী(ইসলাম ফার্মেসী),মোঃ হেলাল উদ্দিন (মেসার্স ভাই ভাই ফার্মেসী), সাংগঠনিক সম্পাদক-মোঃ ফজলুল হক(অর্থি ফার্মেসী),সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুজ্জামান রকেট(লামিয়া ফার্মেসী),যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন মোল্লাহ(মোল্লাহ ফার্মেসী), এমদাদুল হক রিপন(আমাদের ফার্মেসী), কোষাধ্যক্ষ মোঃ শামসুজ্জামান (নবীন ফার্মেসী), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ রানা(নিউ রানা ফার্মেসী),কার্যকরী সদস্য মোহাম্মদ আলী মুকুল(মেডিসিন কর্ণার),এবং সদস্য পদে মোঃ হাবিবুর রহমান (শারমীন ফার্মেসী),প্রভাষক মাহবুবুর রহমান (গ্লোরী মেডিকেল স্টোর),মোঃ আব্দুল আজিজ (শাহজালাল মেডিকেল স্টোর), আসাদুর রহমান আসাদ(মা মেডিসিন), মোঃ মাজেদুর রহমান হিরো(জুয়েল ফার্মেসী), মোঃ শাহা আলম(আদর্শ ফার্মেসী), সুবল চন্দ্র কর(দীপা ফার্মেসী), মোঃ সাহেব আলী(দেশ ফার্মেসী), বদিউজ্জামান বাবুল(বাবুল ফার্মেসী), মোঃ শাহজালাল (ভাই ভাই ফার্মেসী),মোঃ আবু বক্কর সিদ্দিক (সেবা ফার্মেসী), হাফিজুর রহমান (নিউ পপুলার ফার্মেসী), সফিয়ার রহমান(শাপলা ফার্মেসী), শফিকুল ইসলাম (মায়ের দোয়া ফার্মেসী),মোঃ ইসমাইল হোসেন (রিফাত ফার্মেসী), মোঃ আব্দুল লতিফ(অনন্যা মেডিকেল স্টোর), মোঃ সোনাউল্লাহ (সোনা মেডিকেল স্টোর), সাইফুর রহমান (হাসি মেডিকেল স্টোর) ও মোঃ মাজেদুল ইসলাম(ইসলামিয়া ফার্মেসী)।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ভেজাল ওষুধ প্রতিরোধ এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় কামনা করা হয়।
