ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিককে আটক করছে থানা পুলিশ।বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে আটক আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামন থেকে তাকে আটক করে থানা পুলিশ। তিনি গত ৪ আগষ্ট আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলা ঘটনায় করা মামলায় এজাহার নামীয় আসামি এবং অপর মামলায় অজ্ঞাত আসামী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিক । ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
