ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অপরাধে ১৮ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে, মঙ্গলবার (১৫ অক্টোবর ) দিবাগত রাত ১১ টায় উপজেলার সদরের কৃষি ব্যাংক সংলগ্ন ঠেলাগাড়ী সমবায় অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ ৪ হাজার ২৫০ টাকা সহ তাদেরকে আটক করে পুলিশ । আটক কৃতরা হলেন, রফিকুল ইসলাম(৩২), খোকন মিয়া (৩২), আলমগীর হোসেন (৫০), আরিফুল ইসলাম (৩৮), শরিফুজ্জামান সোহাগ (৩৬), শ্রী মিলন(৪৪), শফিকুল ইসলাম(৪২), খবিরুল ইসলাম (৪৫), ফজলুল হক (৩৮) ,আনোয়ার হোসেন(৪০),জাহিদদুল ইসলাম(৪০)তাজুল ইসলাম(৫৫), আলী হোসেন(৫৫),খবির উদ্দিন(৪২),শাহ আলমম(৪৫) মোফজ্জেল হোসেন (৩৩) ,মতিয়ার রহমান(৪৫) ও এনামুল হক(৩৫)।
ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, নিয়মিত মামলা দায়ের করে আসামীদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন