ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াইশত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ আক্টোবর)বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিমায়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) ডঃ মোঃ নূরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ওসি (তদন্ত) মামুন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা শোনান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলমগীর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। পরে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *