ডাঃ অাঃ জলিল সরকার ভূঙ্গামারী, কুড়িগ্রাম।
কুড়িগ্রাম ভূঙ্গামারীর ১৭ জানুয়ারী /১৭ তারিখে রোজ মঙ্গলবার শিলখুড়ী ইউনিয়ন কাইজার চর উত্তর ধলডাঙ্গা সীমান্তে ১৮টি ভারতীয় গরূ অাটক করেছে। অাজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালঝোড় বিজিবি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে কাইজার চর উত্তর ধলডাঙ্গা থেকে ১৮ টি ভারতীয় গরূ অাটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। শালঝোড় বিজিবি কমান্ডার নায়েক সুপাদার শরিফুল জানান অাটককৃত গরূগুলো ক্যাম্পে রাখা হয়েছে। কাস্টমসকে অবহিত করা হয়েছে। নীলামের প্রক্রিয়া চলছে।
