ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রতিবেশীদের পুর্ব শত্র“তার জের ধরে বাড়ীতে একা পেয়ে মা রমেলা ও মেয়ে তাসলিমা খাতুন সাথীকে গুরুতর ভাবে মারধর করে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগের খবর পাওয়া গেছে। সরজমিন ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়ার আব্দুর নুরের ছেলে বাবলু (৩৫) সহ তাঁর আত্মীয় একই গ্রামের মৃত আইজুলের ছেলে আনারুল (৩৩) তার সহোদর বারিউল (৩০) ও রবিউল (২৭) পুর্ব শত্র“তা ও সুপরিকল্পিত ভাবে ধারালো হাসুয়া ও লাঠি নিয়ে তাদের পার্শ্ববর্তী একই গ্রামের মোস্তফার স্ত্রী রুমেলা (৪৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন সাথীকে (২১) বাড়ীতে সকলের অজান্তে চড়াও হয়। ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাবলু ও তার দলের লোকেরা এলাপাথাড়ী কিল-ঘুষি ও লাথ্থি মারতে থাকে। এমনকি তাদের বসবাসরত ঘর ও বেড়া ভেঙ্গে ফেলে বলে কান্নাজড়িত কন্ঠে জানান মা রুমেলা। পরে বাবা মোস্তফাকে স্থানীয়রা খবর দিলে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে আহতদের ভর্তি করে। বাবা মোস্তফা জানান, বাবলু ও তার দলের লোকেরা এর আগেও এ ধরণের ঘটনা ঘটিয়ে ছিলো এবং আমার স্ত্রী ও মেয়েকে বাড়ীতে একা পেয়ে যেধরণের গুরুতর ভাবে মারধর করেছে এর আমি ন্যায্য বিচার চাই বলে কেঁদে ফেলেন। তিনি আরো বলেন, আমার মেয়ের কানের সোনা ও বাড়ী-ঘর ভেঙ্গে ফেলেছে তারা। বর্তমানে মা ও মেয়ে দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে। এ ব্যাপারে ভোলাহাট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
