!

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে রোববার (২২ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সেবা গ্রহীতাদের সেবার মানোন্নয়ন” শীর্ষক সেমিনারে উপজেলা সমাজসেবা অফিসার, অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নাসিম উদ্দিন।

উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, আরডিও মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ আজমীর শেখ, মহিলা বিষয়ক অফিসার দায়িত্বে নিয়োজিত আঞ্জুমান আরা বেগম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক এম. এস. আই শরীফসহ সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আমাদের সমাজে প্রকৃত বয়স্ক, বিধবা, তালাক প্রাপ্তা, প্রতিবন্ধীসহ অন্যান্য নৃগোষ্ঠীদের খুঁজে চিহ্নিত করে সরকারী তালিকায় অন্তর্ভূক্তি ও শুধুই ইউনিয়নভিত্তিক হলে চিহ্নিতকরণ সন্দেহ থেকেই যাবার সম্ভাবনা থাকে। তাই প্রকৃতদের অধিকার যেনো খর্ব না হয় সেদিকে জোড়ালো আহবান জানানো হয়।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সেবা গ্রহীতাদের সেবার মানোন্নয়নে শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *