মোহাম্মদ নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহের উন্নয়নের দাবিতে ৭ মে বিকাল ৫ টায় নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যে যেখানে আছি ভাই, ময়মনসিংহের উন্নয়ন চাই। যে যেখানে আছি ভাই, দ্রুত ব্রহ্মপুত্র নদের খনন চাই। যে যেখানে আছি ভাই, ময়মনসিংহ বিভাগীয় দপ্তর দ্রুত বাস্তবায়ন চাই। যে যেখানে আছি ভাই, যানজট মুক্ত শহর চাই। যে যেখানে আছি ভাই, শহরের মাঝ খান থেকে রেললাইন্স স্থানান্তর চাই। ময়মনসিংহের সংকট সমাধান ও উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে জেলা নাগরিক আন্দোলন এর সভাপতি এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্বা প্রকৌশলী নুরুল আমিন কালাম এর পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা সিপিবির সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, আওয়ামী লীগের নেতা কাজী আজাদ জাহান শামীম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, এডভোকেট আব্দুল হান্নান খান, জেলা নাগরিক আন্দোলন এর সহসভাপতি অধ্যক্ষ ড. মো: শাহাব উদ্দিন, সাবেক সহসভাপতি শাহ সাইফুল আলম পান্নু, সহসাধারণ সম্পাদক লায়ন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, এডভোকেট শিব্বীর আহমেদ লিটন,,সৈয়দা রোকেয়া আফসারী শিখা, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, দপ্তর সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংস্কৃতিক সম্পাদক আবুল মনসুর, সম্মানিত সদস্য অধ্যক্ষ সামসুল বারী, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, মাহবুব বিন সাইফ, খন্দকার শরীফ উদ্দিন, খন্দকার ফারুক আহমেদ, রতন সরকার, মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, মহিলা পরিষদের নেত্রী ফাহমিদা ইয়াসমিন রুনা, মনিরা বোগম অনু, গ্রাহক গ্যাস সরবরাহ ঐক্য পরিষদের নেতা মো: রমজান আলী, জাহাঙ্গীর আকন্দ, মহরম আলী, মহানগর যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক ও মুক্তিযোদ্ধা ৭১ নারী পরিষদের সাংগঠনিক সম্পাদক স্মৃতি আক্তার সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে ঢাকা ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ দুই জোড়া আন্তঃনগর নতুন ট্রেন চালু, ৩ হাজার বেড বিশিষ্ট হাসপাতাল সহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, দ্রুত বিভাগীয় শহরের কাজ শুরু, বাসা বাড়িতে তিতাস গ্যাস সংযোগ চালু, এবং শহরের মাঝখান দিয়ে স্থাপিত রেল লাইনটির বিকল্প ব্যবস্থা করতে হবে। শহরের মাঝখান থেকে ট্রেন লাইন সরাতে হবে। সেই সাথে যানজট মুক্ত শহর সহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২১ মে সকাল ১১টায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কার্যালয় এর সম্মুখে অবস্থান কর্মসূচি পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন