প্রতিনিধি,কুড়িগ্রাম।
অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না হত দরিদ্র রিক্সা চালক মোন্নাফ আলী। মোন্নাফ আলী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত বদিয়াজামানের পুত্র। বাড়ির ভিটে মাটি ব্যতীত কোন ফসলী জমিজমা নেই। দুই ছেলে, এক মেয়ে,আর স্বামী স্ত্রী সংসারে। ২৬ বছর ধরে প্যাডেল রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। ২০২০ সালে মোন্নাফ আলীর প্রচন্ড বুক ব্যথা হলে ডাক্তারের কাছে যান। তখন থেকেই হার্ট ব্লক ধরা পড়ে। ঢাকা হার্ট ফাউন্ডেশন এর আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ডাক্তারের পরামর্শ দ্রুত হার্টের অপারেশন করতে হবে। কিন্তু অর্থের অভাবে অপারেশন করা তো দুরের কথা নিয়মিত টেবলেট কিনে খাওয়ারও সামর্থ নেই মোন্নাফ আলীর।তার পরিবারের ভরণপোষণ ও সন্তানদের মানুষ করতে তার সুস্থতা জরুরি প্রয়োজন। সারাদেশের সকল মানবিক সংগঠন ও সমাজের বিত্তশালীদের নিকট তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন মোন্নাফ আলী। মোন্নাফ আলীর চিকিৎসার জন্য তার ব্যক্তিগত বিকাশ নং ০১৭৫২১৮৭৫৪৯। এই নম্বরে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ করেছেন অসহায় রিক্সাচালক মোন্নাফ আলী।
অসহায় রিক্সাচালক মোন্নাফ আলী আবার সুস্থ হয়ে তার পরিবারের ভরনপোষণের দায়িত্ব গ্রহন করুক এই কামনা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *