মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ:
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ১৯ জুন ২০২৩ খ্রিঃ সোমবার বিকাল ৪ ঘটিকায় রেঞ্জ ডিআইজি রংপুরের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম সাথে রংপুর রেঞ্জের সকল ইউনিটের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ স্বাক্ষরিত হয়।
রংপুর রেঞ্জের ০৮টি জেলার পুলিশ সুপার’গণ; ০৫টি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ডেন্ট’গণ এবং আরআরএফ রংপুর এর কমান্ডেন্ট এর সাথে ডিআইজি রংপুর রেঞ্জ ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।
এ সময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ এফ এম আনজুমান কালাম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) এস এম রশিদুল হক পিপিএম; আরআরএফ রংপুরের কমান্ডেন্ট ডিআইজি এস এম আশরাফুজ্জামান; মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর জেলা; রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আকতার হোসেন; কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম; দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম; লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম; ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম; নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান; গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ডেন্টবৃন্দ; ৪র্থ এপিবিএন এর ডেপুটি কমান্ডেন্ট; অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রেজিনুর রহমান; সহকারী পুলিশ সুপার, হাইওয়ে (রংপুর জোন); সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফে সামদান হুসাইন মোঃ আদেল। অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উদ্দেশ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্বারোপসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন