মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ
হিমালয় থেকে পাহাড়ী ঢলে আকস্মিক বন্যায় কচাকাটার নদনদীগুলো পানিতে থৈ থৈ করছে। নদীগুলোতে সাধারন মানুষ ও জেলে সম্প্রদায়ের লোকজন মাছ শিকার করতে কারেন্ট ও সুতার ফাঁস জাল পেতে মাছ শিকার করছে। গত ২০ জুন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর সাতানা গ্রামের নুরমোহাম্মদ আলীর পুত্র আফজাল হোসেন মাদারগঞ্জ ঘাটে প্রতিদিনের মত ভারতের হিমালয় থেকে থেকে নেমে আসা গঙ্গাধার নদে ফাঁস জাল দিলে তার জালে সাড়ে ৫ কেজি ওজনের একটি পাহাড়ী বাইম মাছ জালে আটকা পরে।মাছটি কচাকাটা বাজারে আনলে মাছটি দেখতে শত শত জনতা ভীড় জমায়।তবে অনেকে মনে করছেন এটা ইল প্রজাতির পাহাড়ী বাইম মাছ। মাছটির দাম দিয়েছে ৩ হাজার ৫ শত টাকা।তবে বিশ্বকোষ উইকিপিডিয়ার তথ্যমতে এটি The giant mottled eel (Anguilla marmorata), also known as the marbled eel।

যা গ্রীষ্মমন্ডলীয় অ্যাঙ্গুইলিড ঈলের একটি প্রজাতি যা ইন্দো-প্যাসিফিক এবং সংলগ্ন মিঠা পানির আবাসস্থলে পাওয়া যায় এবং মাছটি খুবই সুস্বাদু ও মানবদেহের জন্য পুষ্টিকর।ধারনা করা হয় মাছটি হিমালয় থেকে প্রবাহিত ব্রহ্মপুত্র গঙ্গাধার নদ দিয়ে ভাটির স্রোতে এসে মাদারগঞ্জ গঙ্গাধার নদে মাঝিদের দেয়া ফাঁস জালে আটকা পরে।
পরে মাছটি ৬শত টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়।স্থানীয় মৎস্য ব্যবসায়ী শ্রী হরিবালা বিশ্বাস জানায় এমন মাছ প্রায় সময়ই জালে আটকা পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন