লালমনিরহাট প্রতিনিধি

লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বিদুয়ার মালদী, মদনপুর গ্রামে রাতের আঁধারে শতাধিক পরিবারের চলাচলে রাস্তা কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদে রবিবার সন্ধায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে এলাকবাসী অভিযোগ করে বলেন, ইউনিয়নের মদনপুর বিদুয়ামালদীর ভেটেশ্বরী নদীর উত্তর পার্শ্বে পঞ্চাশের অধিক পরিবার চলাচলের ১৫ ফুট প্রস্থের রাস্তাটি রাতের অন্ধকারে কেটে দেয় স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা সুজন। এতে চরম দুর্ভোগে পরে এলাকায় বসবাস করা লোকজন।
হারিশ্বর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন জানান, এই রাস্তা দিয়ে মাদ্রাসায় অনেক ছাত্র-ছাত্রী চলাচল করে। রাস্তা কাটার সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি। স্থানীয় কলেজ ছাত্রী শাহনাজ আখতার জানান, বিদুয়া মালদী হয়ে আমাদের একমাত্র চলাচলের রাস্তায এটি। শত্রুতারবশত গত বুধবার রাতের আঁধারে আমাদের চলাচলের রাস্তা কেটে দেয় চলবলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন। বিষয়টি জানাজানি হলে আমরা তার বিচারের দাবিতে মানববন্ধন করেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
মদনপুর ওয়ার্ড যুবদল নেতা আলী হোসেন জানান, রাতের আঁধারে যুবদল নেতা সুজন আমাদের চলচলের রাস্তায় এমন কাণ্ড ঘটিয়েছে। এটি এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, আমরা দলমত নির্বিশেষে তার বিচার কামনা করি।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠু জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। মানুষের চলাচলের রাস্তা কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *