রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদাতা ঃ
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা হল রুম গত ১০ অক্টোবর আইনশৃংখলা কমিটির সভা অনূষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক বলেন, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় আ’লীগ সিনিয়র সহ সভাপতি প্রভাষক সফিকুল আলমের নাম থাকায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যার ফলে সরকারের ভার্বমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি আরও বলেন, নন্দুয়ার ইউনিয়নের তালিকায় স্কুল শিক্ষক ও প্রভাষকের নাম কেন আসল কিভাবে এসেছে এজন্য একটি তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব করেন। সভায় কমিটির উপদেষ্ঠা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা বলেন, বিষয়টি নিয়ে একটি সমাঝোতা করা হোক, ধনী ও প্রভাব শালিদের নাম বাদ দিয়ে প্রকৃত হতদরিদ্রের নামে তালিকা করে সরকারের প্রকৃত উদ্দেশ্য সফল করতে ইউএন ও কে নিদের্শ প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা ৮ টি ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রেখে তদন্ত কমিটি গঠন করার কথা বলেন। সংশিষ্ট ইউপি চেয়ারম্যান আবু সুলতান বলেন,আমি এ কমিটির শুধুমাত্র একজন সদস্য আমার এখানে তেমন কোন ক্ষমতা নেই, তালিকায় প্রভাষক সফিকুল আলমের নাম ও প্রভাবশালীদের নাম হতদরিদ্রদের তালিকায় কিভাবে এসছে এটি কমিটির সভাপতি সমবায় কর্মকর্তা মোবারক হোসেন বলতে পারবে।

খোজ নিয়ে জানা যায়, ৮নং নন্দুয়ার ইউনিয়নে বিধি মোতাবেক হতদরিদ্রের তালিকা প্রস্তুত করার কমিটি রয়েছে। সে কমিটির ঠাকুরগাঁও ৩ আসনের এমপি ইয়াসিন আলীর মনোনীত প্রতিনিধি আ’লীগ নেতা প্রভাষক সফিকুল আলম। এ কমিটি ১৪২০জনের নামের তালিকা প্রস্তুত করেছে সে তালিকায় প্রভাষক সফিকুল আলমের নামও রয়েছে। ১ম দফায় ইতোমধ্যে চাউল বিক্রি হয়েছে। এ চাউল বিক্রির তালিকায় রানীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি সফিকুল আলমের(কার্ড নং-১০০৮) নাম থাকায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে তালিকা প্রস্তুত কমিটির সচিব ও ইউনিয়ন পরিষদের সচিব সোহেলের হাত রয়েছে বলে স্থানীয়রা এ প্রতিনিধিকে জানিয়েছেন। এ ব্যাপারে সচিবের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,তালিকা ছাড়া সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না। হতদরিদ্রদের তালিকায় প্রভাবশালীদের নাম থাকা প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্ত খন্দকার মোঃ- নাহিদ হাসান বলেন, এ বিষয়ে ৩ সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে প্রভাষক সফিকুল আলম বলেন,কে বা কাহারা ষড়যন্ত্র করে আমাকে হেও-প্রপিন্ন করার জন্য এ কাজটি করেছে এ জন্য প্রকৃত অপরাধীকে খুজে বের করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *