রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রিয় গোবিন্দ মন্দিরে গত ৮ অক্টোবর সন্ধায় শারদীয় আলোচনা ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
শ্রী শ্রী দূর্গা দেবীর নব পত্রিকায় প্রবেশ স্থাপন সপ্তমাদির কল্পাভম্ভ সপ্তমি বিহিত পূজা দেবীর ঘোটকের আগমন উপলক্ষে প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। বিশেষ অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, অধ্যক্ষ তাজুল ইসলাম, উপাধ্যাক্ষ মহাদেব বসাক, আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক কর্মি অনিল বসাক, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহবায়ক চঞ্চল। শেষে অতিথিরা দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
