তৈয়বুর রহমান, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরী এলাকায় ফোর জে রেল সেতুটি টানা বৃষ্টিপাতের কারণে আংশিক দেবে যাওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতায় সেতুর নিচে ইটের তৈরী উইংওয়ালের গাথুনি ধসে যাওয়ায় ঝুঁকি এড়াতে রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। ফলে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা যাতায়াতকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পারবতীপুর যাতায়াতকারী লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেলস্টেশন পর্যন্ত যাতাযাত করা শ্যাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সেতুটি ব্যবহার উপযোগী করে তুলতে রেল কতৃপক্ষ জরুরি ভিত্তিতে শতাধিক শ্রমিক নিয়ে মেরামত শুরু করেছে।
তিস্তা পথ বিভাগের উর্ধতন উপসহকারী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান,শুক্রবার দিবাগত রাত থেকে মেরামতের কাজ চলছে। আজ শনিবার দুপুরের পর কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে রিপোর্ট লেখার সময় বিকেল তিনটা পর্যন্ত মেরামত কাজ অব্যাহত ছিল।
অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কাজ শেষ না হওয়া পর্যন্ত লালমিনরহাট থেকে যাতায়াত করবে। কুড়িগ্রামের যাত্রীদের লালমনিরহাট, তিস্তা অথবা কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে
