লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে পুকুরে পড়ে জুই আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার সময় এ ঘটনা ঘটে। নিহত জুই আক্তার ওই এলাকার জুয়েল রানার মেয়ে।
জানা গেছে, নিহত জুই আক্তার বাড়ির উঠানে খেলা করছিলো। কিছু সময় পর শিশুটিকে বাড়ীর উঠানে না দেখে খোজা খুজি করে তার পরিবারের লোকজন। এমন সময় শিশুটিকে বাড়ির অদূূরে পুকুরের পানিতে পড়ে ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আক্কেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনাটি এখনো আমাকে কেউ অবগত করেনি। খোজখবর নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *