লালমনিরহাট প্রতিনিধিঃ
কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’ এর ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’ এর উদ্যোগে লালমনিরহাটে যুব জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী স্থানীয় মাটির মায়া সভা কক্ষে আয়োজিত নাগরিক সংগঠনের প্রতিনিধিদের এ ফলোআপ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা অধ্যক্ষ মো: এন্তাজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়কারী আশরাফুল আলম ।
বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন, ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। গ্রুপ লিডার ফাইজা আমিন সাবা এর সভাপতিত্বে যুব স্বেচ্ছাসেবীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন জেলা যুব সদস্য শহিদ ইসলাম সুজন। সঞ্চালনা করেন জেলা যুব সদস্য জামাল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা যুব সমন্বয়কারী দীপংকর রায়।
সভায় জেলা পর্যায়ের ৬টি ইয়ুথ গ্রুপের সদস্য, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
