লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন, ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম।

নিহতদের পরিবার সূত্রে জানা যায় , শুক্রবার বিকেলে নিজ বাড়িতে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *