এস.এম.রকিঃ
শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে দিনাজপুর জেলা ছাত্রলীগ।

এরপরে দুপুরে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনাজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জননেতা ইকবালুর রহিম, এমপি।

এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিটে বিনম্র শ্রদ্ধায় বাঙালি জাতির জনক শেখ মুজিবকে স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন