মোঃ হাসান আলী (সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ জেল হক (জিল্লুর) (৬৮) আজ (রবিবার) সকাল ৬ ঘটিকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না…..রাজেউন) ।

মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহনকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

(রবিবার) বাদ মাগরিব সিরাজগঞ্জ শহরের সয়াগোবিন্দ জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গাজী সোরহাব আলী (সিএনসি), সদর উপজেলা কমান্ডার গাজী ফজলুর রহমান, কামারখন্দ উপজেলা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানি উল হক মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ জেল হক জেলা কমান্ডের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে সিরাজগঞ্জ -২ (কামারখন্দ- সিরাজগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *