ঠাকুরগাঁওপ্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন
গতকাল সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব হবিবর রহমান চৌধুরী (ঘোড়া প্রতিক) ৬৬৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী মোঃ আলমগীর (চশমা প্রতিক) পেয়েছেন ৫৮৭০ ভোট। ৩য় অবস্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উমাকান্ত ভৌমিক(নৌকা প্রতিক) পেয়েছেন ৪২৭৭ ভোট। হরিপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান ওইদিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৮ টা থেকে বিরামহীনভাবে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২২ হাজার ৭৩ জন। এরমধ্যে পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ভোটার ১০ হাজার ৬৬৯ জন। আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *