ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারীতে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ সুষ্ঠভাবে বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ)ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির ব্যাপারী। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তাহমিদুল ইসলাম,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম,ভুরুঙ্গামারী থানার ইন্সপেক্টর ( তদন্ত,)আব্দুল্লাহ আল মামুন,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক । এছাড়াাও এ সময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি,সুধীমহল এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *