ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ১১.৮.১৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এ.সি.আই মটরসের আয়োজনে সোনালিকা পার্টনারস ডে পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে এ.সি.আই মটরসের আয়োজনের ভূরুঙ্গামারী বাসটার্মিনালে অনুষ্ঠিত সোনালিকা পার্টনারস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট এরিয়া সেলস এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল-মামুন কুড়িগ্রাম জেলা মার্কেটিং অফিসার মোঃ শামীম হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উত্তর ধরলার ভূরুঙ্গামারী,নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার এ.সি.আই মটরসের কাস্টমার,এজেন্ট,ড্রাইভার সহ সুধী সমাজের প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে অধিক কৃষি উৎপাদনে এ.সি.আই মটরসের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের আহবান জানান হয়।

