
স্টাফ রিপোর্টাার
মধ্যরাতে কুড়িগ্রাম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের বাড়ি থেকে তাকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও জরিমানা করার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।শনিবার দুপুরে শহরের শাপলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, হুমায়ুন কবির সূর্য, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক, দুলাল বোস প্রমূখ।শুক্রবার রাত ১২টার দিকে কুড়িগ্রাম শহরের চড়–য়াপাড়াস্থ বাড়ি থেকে আটকের পর রিগানকে তুলে এনে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
