
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জামালপুর প্রেসক্লাব ২৩ মার্চ সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত ‘লক ডাউন” এর ঘোষনা করেছে। সোমবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান জানান, সারাদেশে চলমান করোনা ভাইরাস ঠেকাতে নানারকম সচেতনতা কর্মসূচির অংশ হিসেবেই জামালপুর প্রেসক্লাব ‘লক ডাউন’ করা হয়েছে। তিনি জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে করোনা ভাইরাস থেকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
